রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিক‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান’
spot_img
spot_img

‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত ইরান নিজের অবস্থানে অনড় ও অবিচল থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। গত বছরের ১২ দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করে এই হুঁশিয়ারি দেন।

বিবৃতিতে গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যৌথভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বেসামরিক নাগরিকদের নিশানা করেছে। প্রতিপক্ষের নৃশংসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা নিরীহ শিশুদের নির্মমভাবে হত্যা করেছে এবং এমন কোনো অপরাধ বা নিষ্ঠুরতা নেই যা তারা করতে বাকি রেখেছে।

১২ দিনের যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইরানি স্পিকার উল্লেখ করেন, সেই সমস্ত বীরত্বপূর্ণ ও মজলুম শহীদদের আত্মত্যাগই বর্তমান প্রজন্মের মূল অনুপ্রেরণা। প্রিয় মাতৃভূমি ইরানের গৌরব রক্ষা এবং চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনার লড়াইয়ে তেহরান শেষ মুহূর্ত পর্যন্ত কোনো চাপের মুখে পিছু হটবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments