বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদচূড়ান্ত বাজেট পাস: কাল থেকে কার্যকর
spot_img
spot_img

চূড়ান্ত বাজেট পাস: কাল থেকে কার্যকর

ডেইলি ‍শেয়ারবাজার রিপোর্ট: তেমন কোন সংশোধন ছাড়াই সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট। মঙ্গলবার (৩০ জুন) সকালে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে মঞ্জুরি দাবি উত্থাপন করা হয়। মঞ্জুরিকৃত দাবিগুলো নিষ্পত্তি শেষে নির্দিষ্টকরণ বিল-২০২০ জাতীয় সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এ সময় কণ্ঠভোটে তা গৃহীত হয়। এরপর অর্থমন্ত্রী বিলটি পাস করার প্রস্তাব দিলে টেবিল চাপড়ে তাতে সম্মতি জানান সংসদ সদস্যরা। দেশের ৪৯তম এবং আওয়ামী লীগ ২১তম এই বাজেটে অর্থনীতির ওপর করোনাভাইরাস মহামারির আঘাত কাটিয়ে ওঠার দিকে নজর দেয় হয়েছে। সীমিত অর্থনৈতিক কর্মকাণ্ড ও খরচ বৃদ্ধির চাপের মধ্যেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। যার মধ্যে এনবিআর ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা।

এনবিআর বহির্ভুত রাজস্ব আয় ১৫ হাজার কোটি টাকা। কর বহির্ভুত রাজস্ব আয় আরও ৩৩ হাজার কোটি টাকা। তা সত্ত্বে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮.২ শতাংশ।

যদিও আইএমএফ, বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক সংস্থা বলছে, জিডিপি প্রবৃদ্ধি অনেক কমবে। বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ। করোনায় বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও করোনা মোকাবিলায় এবারে বাজেটে সর্বোচ্চ কর ছাড় দেয়া হয়েছে। চাল, চিনি ভোজ্যতেল, পেয়াজ ও লবণের মতো অতিপ্রয়োজনীয় পণ্যের ওপর শুল্ক কমানো হয়েছে বাজেটে।

যদিও মোবাইল সেবায় সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব প্রত্যাহারের যে দাবি ছিল তা আমলে নেয়া হয়নি। পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের শর্ত শিথিল করা হয়েছে। কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে তা তিন বছর রাখার শর্ত শিথিল করে এক বছর করা হয়েছে। আগামীকাল বুধবার (পহেলা জুলাই) থেকে কার্যকর হবে নতুন অর্থবছরের বাজেট।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মা.জি./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments