
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: চেক নগদায়ন করার আগ পর্যন্ত শেয়ার কেনার নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এখন থেকে চেক লেনদেন করা যাবে। আজ ১ নভেম্বর বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চেকে লেনদেন করার সুযোগ দেওয়ার পাশাপাশি বেশকিছু শর্তও জুড়ে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যদি চেক বাউন্স করে তাহলে এক বছর কোন প্রাথমিক গণ প্রস্তাব (আইপিও) পাবে না। এক বছর কোন ইলিজিবল ইনভেস্টর/কোয়ালিফাইড ইনভেস্টর হতে পারবে না।
এক বছর যেই শেয়ার কিনে চেক বাউন্স করেছে সেই শেয়ার কিনতে পারবে না। ১০ দিন পর চেক বাউন্সের রিপোর্ট দিতে হবে। যদি চেক বাউন্স করে তাহলে ওই টাকা স্টক ব্রোকার এর একাউন্ট থেকে এডজাস্ট করতে হবে।
এছাড়া চেক যেদিন শেয়ার কিনবে তার পরেরদিন এর ভেতর ক্রেডিট করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments