ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ধারাবাহিক দর পতনের প্রতিবাদে আজ ২য় দিনের মতো বৃহস্পতিবার (০৩ অক্টোবর) মানববন্ধন শুরু করেছেন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)
জানা যায়, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে বিএসইসি ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিনিয়োগকারীরা।
এর আগে আজ সকালে মতিঝিল ডিএসইর পুরাতন ভবনের সামনে থেকে শুরু হয় বিনিয়োগকারীদের এ কর্মসূচি।
বিনিয়োগকারীদের দাবি, বিএসইসি চেয়ারম্যান না বুঝে সিদ্ধান্তগুলো নিচ্ছে। যার কারনে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। এই লোকের পদত্যাগ খুবই জরুরী। যার কোন বিকল্প নেই।
এদিন বিএসইসি ভবনের ভিতরে প্রবেশ করতে চায় বিনিয়োগকারীরা। তবে বিনিয়োগকারীরা আসবে এমন খবর পেয়ে আগেই পুলিশের সহায়তা নিয়েছে বিএসইসি। বিএসইসিতে কিছু পুলিশের উপস্থিতি লক্ষ করা গেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





















Recent Comments