বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনচোখের পানি ধরে রাখতে পারেননি শবনম ফারিয়া
spot_img
spot_img

চোখের পানি ধরে রাখতে পারেননি শবনম ফারিয়া

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান। এরপর তিনি অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় পদার্পণ করেন। যে ছবিতে তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন।

সম্প্রতি শবনম পরিবারের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করে বাবাকে নিয়ে এক আবেগঘন ক্যাপশন লিখেছেন। যেখানে উল্লেখ করেছেন, হলিউড সিনেমা লায়ন কিং দেখার সময় বাবাকে নিয়ে এক উক্তি যখন বলে ঠিক সে সময় শবনম তার চোখের পানি ধরে রাখতে পারেননি।

অভিনেত্রী লিখেছেন, সেদিন স্বস্তিকা চ্যাটার্জির একটা পোস্ট পড়ছিলাম, একটা কথা মনে গিয়ে বিঁধলো, কথাটা খানিকটা এমন, জীবনটা দুই রকমের । বাবা থাকতে একটা, বাবা না থাকতে আরেকটা।

চোখের পানি ধরে রাখতে পারিনি উল্লেখ করে শবনম বলেন, কখনো কি মনে হয়, এমন একটা জীবন থাকতে পারে যেখানে বাবা নাই, কিন্তু সব জায়গায় তার অস্তিত্ব, এমনকি নিজের মধ্যেও। লায়ন কিং সিনেমায় যখন সিম্বাকে বলে, “you’re the reflection of your father” আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই।

অভিনেত্রী আরও বলেন, ‌ফেসবুক মেমোরিতে সময় সময়ে ছবি আসে বাবার, কয়েক সেকেন্ডের জন্য ভুলে যাই বাবা নেই, ওই সময়টায় ফিরে যাই। তিনি বলেন, মাঝে মাঝে বাবা স্বপ্নে আসেন, বাবার সঙ্গে কথা হয়, কিন্তু ঘুম ভাঙলে মনে থাকে না বাবা কি বলে। কিন্তু তাও ভালো লাগে- বাবা আসে তাই। ওই নেনো সেকেন্ডই বাবাকে বাবা ডাকার সাধ একটু মনে হয় মেটে বলে জানান অভিনেত্রী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments