
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
চোখের সাদা অংশে ট্যাটু করে দৃষ্টিশক্তি হারালেন পোল্যান্ডের মডেল অ্যালেক্সান্দ্রা স্যাডোওস্কা। এই মডেল র্যাপার পোপেকের মতো লুক পেতে চোখের মধ্যে ট্যাটু করার চিন্তা করেন। নিজের চিন্তা বাস্তবায়ন করতে চোখের সাদা অংশ কালো রং দিয়ে ট্যাটু করাতে যান স্থানীয় এক শিল্পীর কাছে। পিয়েটর এ নামের ট্যাটু শিল্পী তাকে ট্যাটু করে দেন। আইবল ট্যাটুকে সেক্লরাল ট্যাটুও বলা হয়। এটি দেহ পরিবর্তনের একটি চূড়ান্ত রূপ। যেখানে স্থায়ীভাবে রঙিন করার জন্য কোনো ব্যক্তির চোখের সাদা অংশে কালি দিয়ে ট্যাটু করা হয়। এই পদ্ধতির দীর্ঘমেয়াদী প্রভাব এখনও অজানা বলছেন বিজ্ঞানীরা।





























Recent Comments