ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইনজুরি পিছু ছাড়ছে না শ্রীলঙ্কার। চোটের কারণে দেশে রেখে আসতে হয়েছে অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও পেসার দুশমন্থ চামিরাকে। ভারতে এসে প্রথম প্রস্তুতি ম্যাচেই চোটে পড়েছেন ওপেনার কুশল পেরেরা ও অধিনায়ক দাসুন শানাকা।

গতকাল আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেলেননি তারা দু’জন। ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শ্রীলঙ্কা।
বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৪ বলে ৩৪ রান করে মাঠ ছেড়েছিলেন কুশল পেরেরা। ডান কাঁধে ব্যথা অনুভব করায় সাজঘরে ফিরে গিয়েছিলেন তিনি। বাঁহাতি এই ওপেনার এখনও সেরে ওঠেননি। প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। তিনি খেলতে না পারলে পাথুম নিশাঙ্কার সঙ্গে দিমুথ করুনারত্নে ওপেন করবেন।
বাংলাদেশের বিপক্ষে বাঁ হাতের কনুইয়ে টান খেয়েছিলেন শানাকা। তাঁর অবস্থা উন্নতির দিকে। তবে অধিনায়ক হওয়া সত্ত্বেও ফর্মে না থাকায় প্রথম ম্যাচে একাদশে নাও দেখা যেতে পারে তাঁকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments