মঙ্গলবার, ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাচ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ
spot_img
spot_img

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজর ডেস্ক: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে আগামী ১৩ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে ম্যাচ দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফির মিশন শুরু হবে।

এর আগে দেশে চার-পাঁচদিন অনুশীলন করবেন ক্রিকেটাররা। বিপিএল চলায় সব ক্রিকেটাররা ছিলেন খেলার ওপর। তাই জোর দিয়ে এই মুহূর্তে অনুশীলন করবে না দল। তবে ক্রিকেটারদের প্রস্তুতির সুযোগ করে দিতে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করছে বিসিবি। ১৪ ফেব্রুয়ারি দল দুবাই পৌঁছবে। পরের দিন দুবাইতেই বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

বিপিএলের ফাইনাল ও দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে যারা বাদ পড়েছেন তারা এরই মধ্যে সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন। জাকের আলী গতকাল অনুশীলন করেছেন সালাউদ্দিনের অধীনে।

এছাড়া বিপিএলে ভালো করা বেশ কজন ক্রিকেটারকেও ডেকেছেন তিনি। ফরচুন বরিশালের হয়ে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। কম্বিনেশনের কারণেই একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। যদিও পারফরম্যান্স আহামরি কিছুই ছিল না। তাকে নিয়ে সালাউদ্দিন নিয়মিত কাজ করছেন।

সব ক্রিকেটাররা যে দুবাই যাওয়ার আগে অনুশীলন করবেন তেমনটাও নয়। পেসারদের রিকোভারি টাইমের জন্য বিশ্রাম দেয়া হয়েছে। বিপিএল ফাইনাল শেষে দুয়েকদিন বিশ্রাম শেষে অনেকে যোগ দিতে পারেন।

হেড কোচ ফিল সিমন্স এরই মধ্যে ঢাকায় চলে এসেছেন। বিপিএলের কয়েকটি ম্যাচ দেখেছেন তিনি। স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ ঢাকায় আসবেন শুক্রবার। কোচিং স্টাফের বাকি সদস্যরা সরাসরি সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দেবেন।

দুবাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর দল চলে যাবে পাকিস্তানে। সেখানে গ্রুপের বাকি দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। ২৪ ফেব্রুয়ারি নিউ জিল্যান্ড ও ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। দুইটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments