শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনছাড়পত্র পেলে ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পাবে ‘অ্যানিমেল’
spot_img
spot_img

ছাড়পত্র পেলে ভারতের সঙ্গে একই দিনে মুক্তি পাবে ‘অ্যানিমেল’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ট্রেইলারেই ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত চলচ্চিত্র ‘অ্যানিমেল’। আগামী ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে রণবীর কাপুরের এই আলোচিত সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এরই মধ্যে সম্পন্ন হয়েছে আমদানির সকল প্রক্রিয়া।

সিনেমাটি আমদানি করছে কিবরিয়া ফিল্মস। প্রতিষ্ঠানটির কর্ণধার প্রযোজক কামাল কিবরিয়া লিপু বিষয়টি নিশ্চিত করেছেন। লিপু বলেন, ‘মন্ত্রণালয় আজ অ্যানিমেল বাংলাদেশে মুক্তির অনুমতি দিয়েছে। এখন বাংলাদেশে মুক্তির ছাড়পত্রের প্রক্রিয়া চলছে। আশা করছি বুধ ও বৃহস্পতিবার দুই দিনের মধ্যে সেন্সর করাতে পারব। যদি সব ঠিক থাকে, তাহলে ১ ডিসেম্বর থেকে ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশের দর্শক দেখতে পারবেন সিনেমাটি।’

হিংস্র অ্যাকশন, বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো ‘অ্যানিমেল’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে বলে ধারণা সিনেমা বিশ্লেষকদের।

‘অ্যানিমেল’ নির্মিত হয়েছে প্রায় ২০০ কোটি রুপি বাজেটে। নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙার তৃতীয় সিনেমা এটি। এর আগে তিনি তেলুগু ভাষায় ‘অর্জুন রেড্ডি’ ও হিন্দি ভাষায় ‘কবির সিং’ বানিয়েছেন। দুটি সিনেমাই তুমুল সাফল্য পেয়েছে। তাই অ্যানিমেল নিয়েও বড় প্রত্যাশা তৈরি হয়েছে। এ প্রত্যাশা বহুগুণে বেড়েছে ট্রেলার প্রকাশের পর।

অ্যানিমেল সিনেমায় রণবীর ও অনিল কাপুরকে বাবা-ছেলের ভূমিকায় দেখা যাবে। তাদের মধ্যকার জটিল সম্পর্কের রসায়নই এই সিনেমার মূল গল্প। হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় মুক্তি পাবে অ্যানিমেল। এতে আরও অভিনয় করেছেন ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া, সৌরভ সচদেব প্রমুখ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments