বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ ভাইরাল গানটির অর্থ জানেন?
spot_img
spot_img

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’ ভাইরাল গানটির অর্থ জানেন?

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইন্টারনেটের এই যুগে মুহুর্তেই ছড়িয়ে যাচ্ছে নিত্য নতুন জিনিস। ভাইরাল হচ্ছে এখন অনেক কিছু। আর তাতে বুদ হয়ে থাকছেন কোটি কোটি ইন্টারনেট ব্যবহারকারী। সম্প্রতি ভাইরাল হয়েছে ‘ছিঃ ছিঃ ছিঃ রে ননি ছিঃ’ শিরোনামের একটি গান। ইউটিউব, টিকটক, ফেসবুক রিলস সবখানেই বাজছে গানটি। ভারতের বাইরে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান থেকেও লাখো মানুষ গানটি খুঁজে খুঁজে শুনছেন। অর্থ না জানলেও শ্রোতারা মজেছেন এর সুরে। এমনকি গানটির উৎপত্তি কোথা থেকে সেটিও অনেকেরই অজানা।

‘ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ/ ধনকে চিনলি তুই ননী সিনা/ মনকে চিনলি নাই/ সুনাকে চিনলি, মনাকে চিনলি/ মানুষ চিনলি নাই/ ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ’। গানের এই লাইনগুলোই এখন মুখে মুখে সবার। কিন্তু গানের কথাগুলো মোটেও বোধগম্য হচ্ছে না তো?

গানটির বাংলা অর্থ দাঁড়ায়- ‘সত্যিই লজ্জার, ননী/ তুমি শুধুই সম্পত্তি দেখলে, কিন্তু আমার ভালোবাসার প্রকৃত মূল্য দিতে পারলে না/ তুমি সোনা ও দামি গয়না চিনতে পেরেছ। কিন্তু, প্রকৃত মানুষ চিনতে পারোনি/ আমার সম্পত্তির অভাব ছিল বলে তুমি আমাকে এ ভাবে ছেড়ে দিয়েছ/ যার টাকা পয়সা আছে তার মন নাই/ আমার মনকে দেখলি না ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ।

গানটির উৎপত্তি সম্পর্কে জানা গেছে, গানটি তিন দশকের পুরনো। এটি মূলত ভারতের উড়িষ্যা প্রদেশের গান। গানটির ভিডিওটি নির্মিত হয়েছে দুই দশক আগে। শিল্পীর নাম সত্য অধিকারী। গানটি ১৯৯৫ সালে প্রথম রেকর্ড করা হয়েছিল। এরপর ২০০৫ সালে প্রযোজক সীতারাম আগরওয়াল গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করেন। আর গানটির ভিডিওটি পরিচালনা করেছেন মানবভঞ্জন নায়ক। গানের ভিডিওতে এক দরিদ্র কৃষক ও তার প্রেমিকাকে তুলে ধরা হয়েছে। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর তার উদ্দেশে গানটি গেয়েছেন কৃষক প্রেমিক।

এই গানে অভিনয় করেছেন সম্বলপুরের গোবিন্দতলার বাসিন্দা বিভূতি বিশ্বল। তিনি একজন থিয়েটার অভিনেতা। বেশ কিছু ছবিতেও নামভূমিকায় অভিনয় করেছেন। এমনকি, অল ইন্ডিয়া রেডিও’র একজন প্রতিষ্ঠিত শিল্পী এবং শিক্ষক। এই গান প্রথম রেকর্ড করা হয় ১৯৯৫ সালে। পরে তৈরি হয় মিউজিক ভিডিও। আর এতো বছর পর ইন্টারনেটের এই যুগে গানটি ভাইরাল হয়ে যায়। এখন ফেসবুক থেকে ইন্সটাগ্রাম, টিকটক থেকে ইউটিউব- সব জায়গায় ব্যাপক আলোড়ন ফেলেছে এই গান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments