বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়ছুটি সীমিত আকারে বাড়বে, নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
spot_img
spot_img

ছুটি সীমিত আকারে বাড়বে, নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছে বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন । আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে তিনি এ আহ্বান জানান। এ সময় চলমান সরকারি ছুটি আরো বাড়ানো হতে পারে বলেও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, সামনে বাংলা নববর্ষ রয়েছে। এই নববর্ষ আমাদের প্রাণের উৎসব। অত্যন্ত উৎসাহ ও জাঁকজমকপূর্ণ উৎসবের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান পালন করে থাকি। কিন্তু এ বছর আপনারা জানেন, আমরা ১৭ মার্চ ও ২৬ মার্চের সব অনুষ্ঠান সীমিত করেছি। কোনো ধরনের জনসমাগম যেন না হয়, আমরা সে নির্দেশনা দিয়েছি। নববর্ষের জন্যও একই নির্দেশনা থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নববর্ষ অনুষ্ঠান না করতে পেরে ব্যক্তিগতভাবে আমার নিজেরও অনেক কষ্ট লাগছে। কারণ আমরাই এই উৎসব শুরু করেছিলাম। কিন্তু আজকে সেটাও আমাকে বন্ধ রাখতে হচ্ছে মানুষের কল্যাণের দিকে তাকিয়েই।কাজেই নববর্ষের অনুষ্ঠান আপনারা করবেন না। এটা আপনারা বন্ধ রাখবেন।

বাইরে অনুষ্ঠান না করতে পারলেও বাংলা নববর্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় অনুষ্ঠান করে সবার মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‍তিনি বলেন, আমাদের স্কুল-কলেজ বন্ধ। কিন্তু সংসদ টিভির মাধ্যমে আমরা ছাত্র-ছাত্রীদের ক্লাস করার সুযোগ করে দিয়েছি। ঠিক একইভাবে ডিজিটাল মাধ্যম ব্যবহার করেও আপনারা গান-বাজনা করতে পারেন। ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠান করে সবার মধ্যে ছড়িয়ে দিন।

তবু এখনকার ঝুঁকি বিবেচনায় নিয়ে কেউ উৎসব করবেন না।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments