ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মীর আহম্মদ তার ছেলেকে শেয়ার উপহার দিবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, মীর আহম্মদের কাছে আল-আরাফাহ্ ব্যাংকের মোট শেয়ার আছে ৫২ লাখ ১৭ হাজার ৫৯৪টি। তার ছেলে কোম্পানির পরিচালক আব্দুস সালামকে হাতে থাকা ব্যাংকের সব শেয়ার উপহার দিবেন।
উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবরের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমসের বাইরে উপহার হিসেবে উল্লেখিত পরিমাণ শেয়ার হস্তান্তর করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments