মঙ্গলবার, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিজটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক
spot_img
spot_img

জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় গুরুতর রোগের চিকিৎসায় ৬ জন রোগীকে আর্থিক সহায়তা প্রদান করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.। ৮ জুন ২০২৬ তারিখে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীদের স্বজন/মনোনীত ব্যক্তির হাতে অনুদানের চেক হস্তান্তর করেন। ক্যান্সারে আক্রান্ত বরগুনার মোঃ ইয়াসীন, যশোরের মোঃ আবু তালেব ঢালী ও টাঙ্গাইলের মোঃ আজগর আলী, কিডনি রোগে আক্রান্ত গাইবান্ধার মোঃ আবদুল্লাহ সোয়াইব নূর ও হবিগঞ্জের আরিফ আফতাব এবং স্পাইনাল কর্ড সার্জারির জন্য কিশোরগঞ্জের মোঃ জাকারিয়া হোসেনকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। উক্ত আয়োজনে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে আসছে। প্রাকৃতিক দুর্যোগ বা যেকোনো কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ব্যাংকটি সদা প্রতিশ্রুতিবদ্ধ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments