ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৪) কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৭৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৭৫ পয়সা।
এদিকে হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৭ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৪ পয়সা।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৬ পয়সা। আগের বছর ছিল ১৪ টাকা ৬৯ পয়সা।
এছাড়া কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো করেছে ৪৪ পয়সা। যা আগের বছর ছিল ৭৪ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.





























Recent Comments