ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ ৬ নভেম্বর, সকালটা স্নিগ্ধ সজীবতায় পরিপূর্ণ। এ সময় এককাপ চা হলে যেমন মন্দ হয় না তেমনি চা যদি হয় জবা ফুলে, তবে শরীরের জন্যও হবে খুবই উপকার। তাছাড়াও জবা ফুলে এমনিতেই বেশ কিছু ওষধি গুণ রয়েছে। আর জবা ফুল থেকে তৈরি চা এখন খুবই জনপ্রিয়। ফুলের মতো জবা ফুলের চাও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এ কারণে সারা বিশ্বে জবা চায়ের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। জেনে নিন জবা ফুলের হট এন্ড কোল্ড “টি” রেসিপি।
চায়ের জন্য নির্ধারিত মগটিতে ভালো ভাবে পিষে নেয়া জবা ফুলের কিছু বৃন্ত রাখতে হবে। অতঃপর তাতে ফুটন্ত গরম পানি ঢেলে দিতে হবে। এই সহজ মিশ্রণটি পাঁচ মিনিটের জন্য রেখে দেয়ার পর ছেঁকে নিলেই একদম সাধারণ মানের জবা ফুলের চা তৈরি হয়ে যাবে।
তবে ফুলের টক স্বাদে পরিবর্তন আনতে গরম পানি যুক্ত করার আগে অথবা পরে প্রয়োজন মত মধু ও লেবুর রস দেয়া যেতে পারে। এতে টক স্বাদের ভারসাম্য বজায় থাকবে আবার স্বাদ মিষ্টিও হয়ে যাবে। এছাড়াও সাধারণ রঙ চায়ের মত ছোট ছোট আদার টুকরাও যোগ করা যেতে পারে।
এটি ঠাণ্ডা-গরম উভয় অবস্থাতেই পান করা যায়। তৈরি চা ঠাণ্ডা হলে ফ্রিজে দুই দিন রেখে দিলেই দারুণ একটি আইস টি হয়ে যায়। তাছাড়া সদ্য বানানো চা ঠাণ্ডা করার পর কিছু বরফ কুঁচি যোগ করেও ঠাণ্ডা চায়ের ফ্লেভার নেয়া যায়।
উল্লেখ, জবা ফুলের চা দোকানে রেডিমেড টি-ব্যাগেও পাওয়া যায়। সেগুলো সহজভাবে গরম পানিতে প্রয়োজন মত ভিজিয়ে উঠিয়ে নিলে কম সময়েই পানের উপযোগী হয়ে যায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments