ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: জমি বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি নরসিংদী জেলার পলাশ উপজেলার কাওয়াদী এলাকায় ১০৩ ডেসিমিল জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলো। কোম্পানিটি এই জমি বিক্রি করে দেশবন্ধু প্যাকেজিংয়ের ১ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করতে চেয়েছিলো। বিষয়টি দেশবন্ধু পলিমারের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত অতিরিক্ত সাধারণ সাধারণ সভায় উপস্থাপন করা হয়।
কোম্পানিটি ঋণ নিস্পত্তি ও বন্ধক মুক্তির বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সাথে আলোচনা করেছে। সংশ্লিষ্ট ব্যাংকের সাথে বিষয়টি নিষ্পত্তি করতে পারেনি দেশবন্ধু পলিমার। কোম্পানিটির পরিচালনা পর্ষদ পূর্বোক্ত জমি বিক্রি করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments