মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জমি রেজিস্ট্রেশনে নতুন মৌজা রেট কার্যকর
spot_img
spot_img

জমি রেজিস্ট্রেশনে নতুন মৌজা রেট কার্যকর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জমি রেজিস্ট্রেশনে সারাদেশে নতুন মৌজা রেট কার্যকর হয়েছে। রোববার (১ জানুয়ারি) থেকে এ রেট কার্যকর হয়েছে বলে নিবন্ধন অধিদপ্তরের এক চিঠিতে জানানো হয়েছে। সব সাব-রেজিস্ট্রারের কাছে এ চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘সম্পত্তির সর্বনিম্ন বাজারমূল্য নির্ধারণ বিধিমালা-২০১০ (সংশোধিত ২০১২ ও ২০১৫)’ অনুযায়ী ২০২৩ ও ২০২৪ সালের জন্য প্রস্তুতকৃত বাজারমূল্য তালিকা ১ জানুয়ারি থেকে পরবর্তী দুই বছরের জন্য কার্যকর হবে।

প্রস্তুতকৃত বাজারমূল্য সম্পর্কে কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট জেলার বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য সচিব/নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর পুনর্বিবেচনার জন্য আবেদন করা যাবে বলেও চিঠিতে জানানো হয়।

তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলায় নতুন এ মৌজা রেট আজ থেকে কার্যকর হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে প্রতিটি জেলা রেজিস্ট্রার কার্যালয় থেকে নতুন রেট শিডিউল বহি সাব-রেজিস্ট্রারদের কাছে সরবরাহ করা হয়। সরকারি হিসাবে মৌজাভিত্তিক জমির সর্বনিম্ন গড় বাজারমূল্য ধরে সংশোধিত মৌজা রেট নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই মূল্যের নিচে জমি রেজিস্ট্রি করা যাবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments