বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জরুরি ব্যবহারের অনুমোদন পেল যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা
spot_img
spot_img

জরুরি ব্যবহারের অনুমোদন পেল যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনাভাইরাসের টিকা। গতকাল মঙ্গলবার রাতে এ অনুমোদন দেওয়া হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি কমিটি কর্তৃক প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার পর মডার্নার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনার আটটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। অষ্টমটি হলো মডার্নার টিকা।

মডার্নার ২৫ লাখ ডোজ টিকা জুলাইয়ের শুরুর দিকেই দেশে আসবে বলে গতকাল একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অন্যদিকে, হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে গতকাল বার্তা সংস্থা এএফপি জানায়, করোনা প্রতিরোধে বাংলাদেশের জন্য মডার্নার তৈরি ২৫ লাখ টিকা চলতি সপ্তাহে পাঠানো শুরু করছে যুক্তরাষ্ট্র।

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments