শনিবার, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সেই ব্যর্থতা সবার: আলী রীয়াজ
spot_img
spot_img

জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সেই ব্যর্থতা সবার: আলী রীয়াজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে সে ব্যর্থতা কারও একার নয়, বরং সবার। তিনি বলেন, ‘কমিশন কোনো আলাদা সত্তা নয়। এটি আমাদের সবার অংশীদার। ফলে যদি কোথাও ব্যর্থতা ঘটে, সেটি আমাদের সবার। শুধু কমিশনের নয়।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ১৪তম দিনের আলোচনার শুরুতেই এসব কথা বলেন তিনি।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘এই দায়িত্ব শুধু আমাদের নয়, রাজনৈতিক দল হিসেবে আপনাদের ওপরও অর্পিত হয়েছে। আমরা কেবল আপনাদের এই পথচলার অংশীদার।

তিনি রাজনৈতিক দলগুলোকে যত দূর সম্ভব এক জায়গায় এসে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে বারবার আহ্বান জানান। বলেন, ‘আগামী কিছু দিনের মধ্যে সিদ্ধান্তে পৌঁছাতে হবে।

আজকের আলোচনায় দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদের বিষয়ে গতকাল অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। এরপর নারী আসনের নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আজকে এই দুই বিষয়ে চূড়ান্ত ঐকমত্যের পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন: ১৬ জুলাই থেকে শহিদদের নামে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন শুরু

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ ছাড়া উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments