বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুড়ি বোর্ড থেকে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন
spot_img
spot_img

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুড়ি বোর্ড থেকে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর জুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ। আজ জানা গেল এই বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ইলিয়াস কাঞ্চন। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা জানান, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে। এটার সময়ও কম। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা সময় সাপেক্ষ বিষয়। বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তাই এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারবো না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে।’

এর আগে গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে মোট সদস্য ১৩ জনের নাম প্রকাশ করা হয়ে। এতে সদস্যসচিব হিসেবে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে। এছাড়া বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখার প্রধান করা হয়।

জুরিবোর্ডের অন্য সদস্যদের তালিকায় ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন,অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন। তাদের মধ্যে ইলিয়াস কাঞ্চন তার পদ থেকে সরে দাঁড়ালেন।

প্রত্যেকবারের মত এবারও মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments