শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদজাতীয় নির্বাচনের পর পুঁজিবাজার চাঙ্গা হবে: বিএসইসির চেয়ারম্যান
spot_img
spot_img

জাতীয় নির্বাচনের পর পুঁজিবাজার চাঙ্গা হবে: বিএসইসির চেয়ারম্যান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বিনিয়োগের জন্য দেশের শেয়ারবাজার এখন অনেক ভাল সময় যাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনের পর পুঁজিবাজার অনেক চাঙা হবে। তাই এখন বিনিয়োগ করলে পুঁজিবাজার থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে। পুঁজিবাজার থেকে সর্বোচ্চ রিটার্ন নিতে বিনিয়োগকারীদের এখন আরও বেশি করে বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রীয় নিউজ এজেন্সি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বিএসএস) বিএসইসি চেয়্যানম্যান বলেছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি মসৃণ। জাতীয় নির্বাচনের পর অর্থনীতি আবার চাঙা হবে। বুদ্ধিমান বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আরও বিনিয়োগ করার এটাই সেরা সময়। তাহলে নির্বাচন পরবর্তী চাঙ্গা বাজার থেকে তাঁরা সর্বোচ্চ সুবিধা নিতে পারবেন।

তিনি আরও বলেন, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের অনেক পুঁজিবাজারে ব্যাপক উত্থান-পতন দেখা গেছে। কিন্তু বাংলাদেশে তেমননি হয়নি। শিগগিরই দেশে অস্থিরতার অবসান ঘটবে। আর এর ইতিবাচক পড়বে পুঁজিবাজারে।

বিএসইসি চেয়্যানম্যান বলেন, বর্তমান বাজার পরিস্থিতে বিনিয়োগকারীদেরকে যাতে কোনো লোকসান দিতে না হয়, সে লক্ষ্যে কমিশন (বিএসইসি) কাজ করে যাচ্ছে। সিকিউরিটিজ আইনের পরিপালনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন তারা। এ কারণে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। তিনি বলেন, বিএসইসির লিগ্যাল, মনিটরিং ও সার্ভিল্যান্স উইং নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। তাই স্বার্থান্বেষী মহলকে আর খেলার সুযোগ দেওয়া হবে না।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments