মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজামিনের পর কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি
spot_img
spot_img

জামিনের পর কৃতজ্ঞতা প্রকাশ করেন মাহি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চিত্রনায়িকা মাহিয়া মাহি শনিবার, ১৮ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় গ্রেপ্তার হন। তিনি ৬ ঘণ্টা কারাভোগের পর মুক্ত পেয়েছেন। এদিন কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। সেইসঙ্গে সাংবাদিকদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে বিমানবন্দর এলাকায় মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গ্রেপ্তারের পর তাকে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে (সিএমএম) পাঠানো হয়। বিচারক রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়ার সাড়ে ৩ ঘণ্টা পরেই জামিন মিলে নায়িকার। বিকেল ৫টার দিকে মাহিকে জামিন দেন আদালত। গর্ভবতী ও সেলিব্রেটি বিবেচনায় আদালত এ আদেশ দেন বলে জানান মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার।

মাহির স্ট্যাটাস্টে লিখেছেন, ‘‘ওরে আমার পরী, ওরে আমার জয়া আপা, আমার শাওন আপা, তমা, রিপা, মিতু, নীড় আর specifically আমার সমস্ত সাংবাদিক ভাইরা। আমার কলিজা তোমরা, আমার শক্তি তোমরা।’’

উল্লেখ্য, এ চিত্রনায়িকা বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। একজন গর্ভবতী মাকে এভাবে গ্রেপ্তার করায় অভিনেত্রী জয়া আহসান থেকে শুরু করে পরীমণি, মেহের আফরোজ শাওন, তমা মির্জা, রাজ রিপা অনেকেই এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে মাহির পাশে ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments