শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদজিএসপি ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

জিএসপি ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সমাপ্ত অর্থবছরের (৩১ ডিসেম্বর, ২০১৯) শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জিএসপি ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সর্বমোট ১০.৫০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা  করেছে। তার মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৪.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ।

এছাড়া, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৮ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিলো ২ টাকা ২৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০১৯ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা ৯১ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিলো ২২ টাকা ৩৩ পয়সা।

ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ সেপ্টেম্বর।

উল্লেখ, ২০১৮ সালে কোম্পানিটি ডিভিডেন্ড দেয়নি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments