
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডে গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.০৪ টাকা। গত বছর একই সময় লোকসান ছিল ০.৯১ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৩ টাকা ৮০ পয়সা। গত বছর একই সময় ছিল ১৩৬ টাকা ৩১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments