
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১১ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫.৫০ শতাংশ ক্যাশ ও ৫.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে।
জানা যায়, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৪ টাকা ১৮ পয়সা আয় হয়েছিল।
আগামী ২৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments