বুধবার, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাজীবনসঙ্গীর ছবি দিয়ে যা বললেন রউফ
spot_img
spot_img

জীবনসঙ্গীর ছবি দিয়ে যা বললেন রউফ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন জীবন শুরু করেছেন পাকিস্তানের গতিময় পেসার হ্যারিস রউফ। গত শনিবার স্ত্রী মুনজা মাসুদের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ছবিও শেয়ার করেছেন তিনি। যদিও তারা বিয়ে করেছিলেন গত বছরের ডিসেম্বরে। তাদের ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। কারণ বিয়ের সাজে দু’জন স্টেডিয়ামে প্রবেশ করে ফটোসেশন করেছেন।

ছবি পোস্ট করে রউফ ক্যাপশনে লিখেছেন, ‘এটা সবসময় তুমি।’ সঙ্গে দিয়েছেন হৃদয়ের ইমোজি। পাকিস্তানের ডানহাতি পেসার হ্যারিস রউফ বোঝাতে চেয়েছেন, হৃদয়ে সবসময় প্রিয়তমা মুনজা থাকবেন।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, রউফ ও মুনজা অনেকদিন ধরেই প্রেম করছিলেন। মুনজা ইসলামাবাদের ইন্টারন্যাশনাল ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে মাস মিডিয়ায় ডিগ্রী নিয়েছেন। তিনি একজন মডেল ও ইনফ্লুয়েন্সার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments