শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজুটি বাঁধতে যাচ্ছেন রোশান ও প্রিয়মনি
spot_img
spot_img

জুটি বাঁধতে যাচ্ছেন রোশান ও প্রিয়মনি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন হালের আলোচিত নায়ক রোশান ও নায়িকা প্রিয়মনি। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তারা। সিনেমাটি নির্মাণ করবেন মাসুদ মহিউদ্দীন ও মাহমুদ হাসান শিকদার। আর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান মেঙ্গল মাল্টিমিডিয়া।

পরিচালক মাসুদ মহিউদ্দীন বলেন, আমি সকল নির্মাণের ক্ষেত্রেই একটি বিষয় বিশ্বাস করি তা হচ্ছে টিমওয়ার্ক। এর আগেও বেঙ্গলের একটি কাজ করেছি। এখন নতুন একটি চলচ্চিত্র করতে যাচ্ছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে। ভিন্ন রকমের একটি গল্প নিয়ে আমরা হাজির হতে যাচ্ছি। আশা করি সবাই আমাদের জন্য ভালোবাসা রাখবেন। তিনি আরো বলেন, গল্প নিয়ে এখনই কিছু বলতে চাই না। আমরা এ সিনেমার সব কিছুই আপাতত সারপ্রাইজ হিসেবে রাখছি।

চিত্রনায়ক রোশান বলেন, এ নিয়ে বেঙ্গলের আমি তিনটি কাজ করতে যাচ্ছি। আসলে অনেক ভাগ্যবান, অল্পতেই অনেক বড় বড় মানুষদের আশির্বাদ ও ভালোবাসা পেয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে সৈয়দ আশিক স্যার। এজন্য আমি চিরকৃতজ্ঞ। বৈচিত্রময় এটি যা বাংলা ভাষাভাষি মানুষের কাছে সিনেমায় ভিন্নতা নিয়ে আসবে। কারণ দর্শক এখন ভালোমানের গল্প দেখতে চান, সেই ভিন্নতা পাবেন আশা রাখি।

চিত্রনায়িকা প্রিয়মনি বলেন, সিনেমার গল্প শুনে প্রথমেই পছন্দ করেছি। এখন স্ক্রিপ্ট পড়ছি। অসাধারণ একটি সিনেমা হতে যাচ্ছে। একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্পই হচ্ছে এটি। এখন আর বলতে চাই না গল্প নিয়ে। সবাই মিলে যাতে খুব দ্রুত কাজটি শুরু করতে পারি সে জন্য দোয়া ও ভালোবাসা রাখবেন। যাতে করে আমরা সবাই মিলে একটি ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারি।

জানা গেছে, নাম চূড়ান্ত না হওয়া নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান, আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, আরটিভির আর এন্ড ডি প্রধান প্রদীপ ভট্টাচার্য্য, বিজ্ঞাপন ও বিপণন প্রধান সুদেব চন্দ্র ঘোষ, ডেপুটি হেড অব নিউজ মামুনুর রহমান খান, সিএসএম প্রধান কবির আহমেদসহ অনেকে ।

খুব শিগগিরই আনুষ্ঠানিক মহরতের মাধ্যমে এ সিনেমাটির দৃশ্যধারণ শুরু হবে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন মনোরম পরিবেশে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments