ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারের দর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসইকে জানিয়েছেন কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছ।

তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক ভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস দিলে কোম্পানি জানিয়েছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
কোম্পানিটির শেয়ার দর ৭ মার্চ, ২০২৪ তারিখে ৩৭১ টাকা ৫০ পয়সা হয়। এদিকে ১০ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার দর ৩৯০ টাকা ৬০ পয়সায় উন্নীত হয়েছে। এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.





























Recent Comments