মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা
spot_img
spot_img

জুলাইয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি জুলাই মাসে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক মাত্রায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে কিনা, তা এখনো নিশ্চিত করে বলা হয়নি। দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি বলে জানিয়েছে অধিদপ্তর।

অন্যদিকে, চলতি জুলাইয়ে ৫ থেকে ৬ দিন দেশের কোথাও কোথাও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এ মাসে দেশে বিচ্ছিন্নভাবে এক থেকে মৃদু (৩৬-৩৭৯° সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

এছাড়া চলতি জুলাই মাসের প্রথমার্ধে মৌসুমি বৃষ্টিপাতজনিত কারণে দেশের প্রধান নদ-নদীগুলোর পানিসমতল সামগ্রিকভাবে বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে মাসের দ্বিতীয়ার্ধে নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments