সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ
spot_img
spot_img

‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা আজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ছাত্র-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক দলিল ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা হচ্ছে আজ মঙ্গলবার। এ ছাড়া ৫ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তি ‘গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে নানা কর্মসূচিতেও মুখর থাকবে গোটা দেশ।

গণঅভ্যুত্থান দিবসে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলো প্রধান উপদেষ্টার পাশে থাকবে। বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

জুলাই ঘোষণাপত্র পাঠ উপলক্ষে গতকাল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউসহ পুরো এলাকায় সাজসাজ রব ছিল। ঢাকার বাইরে থেকে ছাত্র-জনতার যাতায়াতে আটটি ট্রেন ভাড়া করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। অবশ্য সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী গতকাল সন্ধ্যায় সমকালকে বলেছেন, সরকারের পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) জুলাই অভ্যুত্থানের সব শক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাদের কে কে আসবেন, সেটি দল ঠিক করবে। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান আয়োজনে সরকার সব বড় দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের মতামত নিয়েছে। এর আগে রোববার গণঅধিকার পরিষদ জানিয়েছে, খসড়া নিয়ে আলোচনা না করায় ঘোষণাপত্র প্রকাশ অনুষ্ঠানে তারা যাবে না।

মির্জা ফখরুলের নেতৃত্বে অংশ নেবে বিএনপির প্রতিনিধি দল
জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেবে। সোমবার রাতে দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন– স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments