
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। এ কোম্পানির বিডিং আগামী ৯ জানুয়ারি শুরু হবে। নিয়মানুযায়ী বিডিংয়ে অংশগ্রহণের জন্য যোগ্য বিনিয়োগকারীদের সর্বনিম্ন আবেদনসীমা ৫০ লাখ টাকা থাকলেও এ কোম্পানির ক্ষেত্রে সে নিয়ম সংশোধন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২০ লাখ টাকা হলেই এ কোম্পানির বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীরা অংশগ্রহণ করতে পারবেন বলে নতুন নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। আজ অনুষ্ঠিত বিএসইসির ৮০৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আবেদনের প্রেক্ষিতে জেএমআই হসপিটালের বিডিংয়ে সর্বনিম্ন আবেদনসীমা ৫০ লাখ টাকা হতে ২০ লাখ টাকা করা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
































Recent Comments