
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ নভেম্বর, বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের ব্যবসায়িক খাত পরিবর্তন করে নতুন খাতে লেনদেন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড বিবিধ খাতের কোম্পানি। কোম্পানিটি ব্যবসায়িক খাত পরিবর্তন করে ওষুধ-রসায়ন খাতে লেনদেন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে কোম্পানিটি নতুন খাতে লেনদেন করবে বলে জানিয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটির অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments