বুধবার, ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যজেএসএস এর দু’গ্রুপের গোলাগুলিতে বান্দরবানে নিহত ৬
spot_img
spot_img

জেএসএস এর দু’গ্রুপের গোলাগুলিতে বান্দরবানে নিহত ৬

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) দু’গ্রুপের মধ্যে গোলাগুলিতে  বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় সংগঠনটির সংস্কারপন্থি ৬ জন নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত তিনজন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার ভোর রাতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মূলধারা ও সংস্কারপন্থিদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিতে সংস্কারপন্থিদের ৬ জন নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন আরো ৩ জন।

নিহতরা হলেন- রতন তংচঙ্গ্যা, প্রজিত চাকমা, ডেভিড, মিলন চাকমা, জয় ত্রিপুরা ও দিপেন ত্রিপুরা। আহতরা হলেন, বিদ্যুৎ ত্রিপুরা, নিরু চাকমাসহ ৩ জন। আহত অপর জনের নাম জানা যায়নি।

বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার জানান, ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরো ৩জন। তিনি আরো জানান, ঘটনার তদন্তে পুলিশের টিম কাজ করে শুরু করেছে। পরে বিস্তারিত জানা যাবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments