সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যজেকেজির চেয়ারম্যান সাবরিনা ৩ দিনের পুলিশ রিমান্ডে
spot_img
spot_img

জেকেজির চেয়ারম্যান সাবরিনা ৩ দিনের পুলিশ রিমান্ডে

ডেইলী শেয়ারবাজার ডেস্ক:

জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান গ্রেপ্তারকৃত ডা. সাবরিনা আরিফকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশি রিমান্ড দিয়েছেন আদালত। আজ সকালে তাকে আদালতে হাজির করে পুলিশ চারদিনের রিমান্ডের আবেদন করলে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

আদেশে বলা হয়, ডা. সাবরিনা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কর্মরত অবস্থায় বেসরকারি প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন। করোনা টেস্টের ভুয়া রিপোর্ট ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য রোববার তাকে তলব করে জিজ্ঞাসাবাদের পর তেজগাঁও সার্কেলের অতিরিক্ত কমিশনার মাহমুদ খান বিবিসি বাংলাকে সাবরিনা আরিফের গ্রেফতারের খবর নিশ্চিত করেন।

‘জেকেজি’র প্রধান নির্বাহী ও তার (সাবরিনা আরিফের) স্বামীকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে, ওই একই মামলায় তাকেও গ্রেফতার করা হয়েছে।’

মাহমুদ খান জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ তলব করে এবং জিজ্ঞাসাবাদ শেষে মামলার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার দেখানো হয়।

করোনাভাইরাস পরীক্ষা করার অনুমোদন থাকলেও পরীক্ষা না করে ভুয়া ফলাফল দেয়ার অভিযোগে ২৩ জুন জেকেজি হেলথকেয়ারের প্রধান নির্বাহী আরিফুল হক চৌধুরীসহ প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করা হয়।

অভিযোগ সম্পর্কে সাবরিনা চৌধুরীর কোন বক্তব্য পাওয়া না গেলেও জেকেজি’র জালিয়াতির সাথে সম্পৃক্ততার অভিযোগকে ‘অপপ্রচার’ বলে উল্লেখ করে কয়েকদিন আগে সংবাদপত্রে একটি বিজ্ঞপ্তি দেন তিনি।

ওদিকে, করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির ঘটনায় জেকেজি ও রিজেন্ট হাসপাতালের সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠার পর শনিবার স্বাস্থ্য অধিদফতর একটি সংবাদি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

সেখানে উল্লেখ করা হয় যে জেকেজি’র স্বত্বাধিকারী আরিফুল হক চৌধুরীর আরেকটি প্রতিষ্ঠানের সাথে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকায় জেকেজি গ্রুপকে কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দেয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : বিবিসি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments