
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সী ফুড লিমিটেডের অন্যতম উদ্যোক্তা কাজী শহীদ আহমেদ তার কোম্পানির ১ লাখ ২২ হাজার শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জেমিনি সী ফুড লিমিটেডের অন্যতম উদ্যোক্তা কাজী শহীদ আহমেদের কাছে কোম্পানির ৭ লাখ ৯৩ হাজার ৬৭৪টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে এই উদ্যোক্তা ১ লাখ ২২ হাজার শেয়ার বাজার মূল্যে (ব্লক মার্কেটে) বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments