ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনী সী ফুড পিএলসি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ এবং বাকী ১০০ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১৫ টাকা ৪৭ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৯ টাকা ৬১ পয়সা।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments