শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যজয়পুরহাটে ৬৩ হাজার কোরবানির পশু প্রস্তুত
spot_img
spot_img

জয়পুরহাটে ৬৩ হাজার কোরবানির পশু প্রস্তুত

ডেইলি শেযারবাজার ডেস্ক:  জয়পুরহাটের পাঁচবিবিতে ঈদুল আযহাকে সামনে রেখে ৬৩ হাজার ৫৮১টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত করেছে স্থানীয় খামারিরা। উপজেলায় বাণিজ্যিকভাবে কোন খামার না থাকলেও ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১ হাজার ৪৫০টি পারিবারিক খামারে এসব পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। এবার উপজেলায় কোরবানির পশুর চাহিদার ১০ হাজার বেশি পশু রয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে , কোরবানিযোগ্য গবাদিপশুর মধ্যে ষাঁড় ৫ হাজার ৮২৪টি, বলদ ৩ হাজার ৪৩৪টি, গাভি ৪ হাজার ৩৫টি, মহিষ ১০৫টি, ছাগল ৪০ হাজার ২৬৩টি, ভেড়া ৯ হাজার ৯২০টি সহ মোট ৬৩ হাজার ৫৮১ টি গবাদিপশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে। উপজেলায় পশুর চাহিদা ৩৩ হাজার হলেও, ৪০হাজার ৫৮১টি পশু বেশি রয়েছে। যা উপজেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় কোরবানির পশুর চাহিদা পূরণে ভূমিকা রাখবে।

পাঁচবিবি উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিয়ায কাযমির রহমান বলেন, উপজেলায় চাহিদার তুলনায় ৪০ হাজারের বেশি পশু প্রস্তুত আছে। মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে পশু গুলোর নিয়মিত মনিটরিং করা হচ্ছে এবং খামারীদের পশু বিক্রয়ের সুবিধার্থে অনলাইনে প্রচার চালানো হচ্ছে।

এসব পশু বিক্রয়ের জন্য ২৭টি অনলাইন মাধ্যম ও পশুরহাট পাঁচবিবি জয়পুরহাট নামে একটি সরকারী ওয়েবসাইট রয়েছে। যেখানে মূল্যসহ প্রতিদিন এসব পশুর ছবিসহ বিবরণ ক্রেতাদের আকৃষ্ট করতে আপলোড করা হচ্ছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী পশুর হাট পাঁচবিবি গো-হাটায় কোরবানির পশু কেনা-বেচা শুরু হয়েছে।

উল্লেখ্য, গো-খাদ্যের দাম অস্বাভাবিক ভাবে কেজি প্রতি ২০/৩০ টাকা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন উপজেলার খামারি ও কৃষকরা। বেশি দামে খাদ্য খাওয়ায়ে বাজারে পশুর ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments