শনিবার, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজয়েকে দেখতে চান না ডিপজল!
spot_img
spot_img

জয়েকে দেখতে চান না ডিপজল!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শাহরিয়ার নাজিম জয় অভিনয়, নির্মাণের চেয়ে বর্তমানে বেশি ব্যস্ত উপস্থাপনা নিয়ে। অনুষ্ঠানে তার প্রশ্নবাণে অনেক সময়ই অতিথিরা অস্বস্তিতে পড়েন। অনেকে এ নিয়ে জয়ের সমালোচনাও করেন। এবার সেই তালিকায় যুক্ত হলো ঢাকাই চলচ্চিত্রের দাপুটে খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নাম। তিনি জয়ের মুখও দেখতে চান না বলে জানিয়েছেন। এ ঘটনার পর অবশ্য ক্ষমা চেয়েছেন জয়।

সম্প্রতি পরিচালক কাজী হায়াতের সঙ্গে এক সাক্ষাৎকারে ডিপজলকে নিয়ে ‘বেফাঁস’ মন্তব্য করেন জয়। ওই সাক্ষাৎকারে জয়কে বলতে দেখা যায়, ‘ডিপজল ভাইয়ের মতো প্রভাবশালী এক ব্যক্তি, যে রাজনৈতিকভাবে বিতর্কিত তাকে আপনি নাটক-সিনেমায় আনলেন এবং সে হিট হলো!’ উপস্থাপকের এমন মন্তব্যে ক্ষুব্ধ হন ডিপজল। বিষয়টি বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়েছেন জয়। এ প্রসঙ্গে জয় বলেন, ডিপজল ভাইকে নিয়ে ওই বেফাঁস মন্তব্যের পরে তিনি আমাকে ফোন দেননি। আমি ডিপজল ভাইকে ফোন দেই। কিন্তু তিনি আমার ফোন ধরেননি।এরপর আমি আর ভাইকে কল দিইনি। আমার প্রোডিউসার তাকে কল দেয় অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু ডিপজল ভাই তাকে বলে দেন, আমার মুখ দেখতে চান না তিনি।

‘ডিপজল ভাই আপনাকে অনুরোধ করব, আমাদের অতীত সম্পর্কটা একটু ভেবে দেখবেন। আপনাকে আমি ভালোবাসি। আমার বেফাঁস মন্তব্যর কারণে আপনি কষ্ট পেয়েছেন, কিন্তু সেটা আমার উদ্দেশ্য ছিল না। আমি ক্ষমা চাই। আপনি আমাকে যেভাবে আগে ভালোবাসতেন, সেভাবেই ভালোবাসবেন।’ বলেন জয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments