বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট 
spot_img
spot_img

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট 

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: 

হাইকোর্ট ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছে। মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। রায়ে বলা হয়েছে, প্রত্যেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ বলতে হবে। একইসঙ্গে প্রত্যেক স্কুলে এসেম্বিলি শেষে জয় বাংলা বলতে হবে। আগামী ৩ মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আদালত আরও বলেন, সামনে ১৬ই ডিসেম্বর বা পরবর্তী সময়ে যেসব জাতীয় দিবস আছে, প্রতিটি দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সর্বস্তরের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে ভাষণ বা বক্তব্যের শুরু ও শেষে জয় বাংলা শ্লোগান দিতে হবে।

উল্লেখ্য, ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান ঘোষণা চেয়ে ২০১৭ সালে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ। ঐ বছরের ৪ঠা ডিসেম্বর হাইকোর্ট রিটের ওপর রুল জারি করে। রুলে ‘জয় বাংলা’কে কেন জাতীয় শ্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। চলতি বছর ঐ রুলের ওপর শুনানি শুরু হয়।

শুনানিতে অ্যাটর্নি জেনারেলসহ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা ‘জয় বাংলা’কে জাতীয় শ্লোগান করার পক্ষে তাদের মত তুলে ধরেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments