ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রোববার সকালে ঝালকাঠির নলছিটি শহরের কলবাড়ি এলাকা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন জনগন।

স্থানীয়রা জানান, গত বুধবার ইসলামী ব্যাংকের নলছিটি শহরের স্টেশন সড়কের বুথে মুনিয়া নামে এক গৃহবধূ তার মাকে নিয়ে টাকা উত্তোলন করতে আসেন। টাকা তুলে বাড়ি যাওয়ার পথে ছিনতাইকারীরা তাদের অজ্ঞান করে ৯৫ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজ দেখে তিন ছিনতাইকারীর ছবি ফেসবুকে দেওয়া হয়। ওই ছিনতাইকারী ফের রোববার সকালে শহরের কলবাড়ি এলাকায় আসলে স্থানীয় জনতা তাদের চিনে ফেলে। তাদের ধাওয়া করে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
নলছিটি থানার ওসি মো. আতাউর রহমান বলেন, তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তারা মানুষের টাকা ও মূল্যবান জিনিস চুরি করত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আটককৃতরা হলেন- নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার জাকিরের ছেলে জীবন , একই এলাকার ছত্তার বালীর ছেলে রানা ও ফারুকের ছেলে শাকিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.





















Recent Comments