রবিবার, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনটক্সিক’ ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ
spot_img
spot_img

টক্সিক’ ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। মুক্তির অপেক্ষায় থাকা এই মেগা অ্যাকশন সিনেমাটির ট্রেলারে রীতিমতো ঝড় উঠেছে। ৪ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে ‘রকিভাই’খ্যাত কন্নড় মেগাতারকা যশ যেন তাণ্ডব মাতালেন।

কন্নড় সিনেমার গ্লোবাল আইকন যশ পর্দায় ফিরছেন এক চরম রুদ্ররূপ ও ভয়ংকর অবতারে। ৮ আগস্ট প্রকাশিত হলো তার বহুল প্রতীক্ষিত নতুন থ্রিলারটির অফিসিয়াল ট্রেলার। ট্রেলারটি প্রকাশ্যে আসার পরপরই শোরগোল পড়ে যায়। ২৪ ঘণ্টা না পেরোলেও এরই মধ্যে প্রায় দেড় কোটি মানুষ ট্রেলারটি দেখেছেন।

গীতু মোহনদাসের পরিচালনায় নির্মিত সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ট্রেলারটি শুরু হয় এক অনিয়ন্ত্রিত তাণ্ডব দিয়ে, যেখানে ভয়াবহ গ্যাংস্টার ড্রামা, জটিল সম্পর্কের টানাপোড়েন এবং সবচেয়ে বড় চমক হিসেবে যশের দ্বৈত অবতার দর্শকদের স্তব্ধ করে দেয়।

ট্রেলারে যশকে দুটি সম্পূর্ণ ভিন্ন চরিত্রে দেখা যায়। ট্রেলারে একটিতে লম্বা চুল এবং অন্যটিতে ধারালো দাড়ি ও ছোট চুলে দুই ভাইয়ের ভূমিকায় দেখা যায় তাকে। সম্পূর্ণ ভিন্ন আদর্শের এই দুই ভাই রক্তক্ষয়ী এক সংঘাতের মুখোমুখি দাঁড়িয়েছে। যশের এই নতুন অবতার তার আগের সব অন-স্ক্রিন চরিত্রকে ছাপিয়ে যাবে বলে ভক্তদের অনুমান, যা সিনেমার উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

ছবিটিতে সার্কাস শিল্পীর ভূমিকায় কিয়ারা আদভানির উপস্থিতি গল্পে রোমান্সের স্বাদ আনে, তবে সেই প্রেম মোটেও স্বাভাবিক নয়। পাশাপাশি নায়কের জীবনে আসা অন্যান্য নারীদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত জটিল ও বিপজ্জনক।

ট্রেলারে কেবল একগুচ্ছ তারকা নয়, বরং সাজানো হয়েছে রহস্যের এক অদ্ভুত মায়াজাল। নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের সংক্ষিপ্ত কিন্তু রহস্যময় উপস্থিতি পুরো কাস্টিংকে করেছে দারুণ জমকালো।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর অভাবনীয় সাফল্যের পর এটিই তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি। তা ছাড়া চলতি বছরের নভেম্বরে মুক্তি পেতে যাওয়া নীতীশ তিওয়ারির পৌরাণিক প্রজেক্ট ‘রামায়ণ’-এ রাবণ হিসেবে দেখা যাবে তাকে, যেখানে রামের ভূমিকায় রণবীর কাপুর এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments