শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যটক দই দিয়ে যেসব খাবার খেলেই সমূহ বিপদ
spot_img
spot_img

টক দই দিয়ে যেসব খাবার খেলেই সমূহ বিপদ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: খাবারের প্লেটে অনেকেই টক দই রাখেন। প্রতিদিন নিয়ম করে একবাটি টক দই খেলে নানা রোগ থেকে মুক্তি মিলবে। তবে সমস্যাও আছে। টক দইয়ের সঙ্গে অনেক ধরনের খাবার খাওয়া যায় না। ভুল কোনও খাবারের সঙ্গে টক দই খেয়ে ফেললেই বিপদ।

মাছ- দই কাতলা খেতে ভালোবাসেন? কিন্তু মাছের সঙ্গে টক দই না খাওয়াই ভালো। দই দিয়ে তৈরি মাছের কোনও পদ খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এমনকি ত্বকে অ্যালার্জি, র‍্যাশের সমস্যা দেখা দিতে পারে। মাছ ও দই একসঙ্গে খেলে দেহে টক্সিনের মাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে যায়।

পেঁয়াজ- পেঁয়াজ ও টক দই প্রায়শই খাওয়া হয়ে থাকে। কখনও কারি বানানোর জন্য, আবার কখনও রায়তায় কাজে লাগে টক দই। পেঁয়াজ ও টক দই একসঙ্গে খেতে ভালো লাগলেও এতে পেটের সমস্যা হতে পারে। গ্যাস, ব্লোটিং বা পেট খারাপ হতে পারে।

বিশেষ কিছু ফল- তরমুজ, আঙুর, কমলালেবু, শসা, মুসাম্বি লেবুর মতো ফলে জলের পরিমাণ বেশি থাকে। তা ছাড়া লেবুজাতীয় ফলে অ্যাসিডিক উপাদান থাকে। এই ধরনের ফলের সঙ্গে টক দই মিশিয়ে খেলে হজমের সমস্যা হবে। এই ফুড কম্বিনেশন সহজে হজম হয় না।

চিনি- টক দইতে চিনি মিশিয়ে খাওয়ার অভ্যাস? এটি অন্ত্রে খারাপ ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয়, যা পেটের গণ্ডগোলের অন্যতম কারণ। যদিও চিনি কখনওই স্বাস্থ্যের জন্য উপযোগী নয়। তাই দইয়ের সঙ্গে চিনি ভুলেও মেশাবেন না। তবে মধু মেশাতে পারেন।

ডেইরি শেয়ারবাজার ডটকম/এম.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments