বুধবার, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
HomeUncategorizedটঙ্গীতে মায়ের লাশ রাস্তায় পড়ে থাকলেও সন্তানেরা দেখতে এলোনা
spot_img
spot_img

টঙ্গীতে মায়ের লাশ রাস্তায় পড়ে থাকলেও সন্তানেরা দেখতে এলোনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

টঙ্গীতে আমিরুন নেছা নামে এক মহিলা রাস্তায় পড়ে মারা গেলেও করোনা সন্দেহে তার মরদেহ ধরেনি এলাকাবাসী। নিহত মহিলার লাশ প্রায় ১৩ ঘণ্টা সড়কের উপর পড়েছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে ৫৪নং ওয়ার্ড আউচপাড়া মোল্লাবাড়ি সড়কে তার নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার মৃত ইয়াকুব আলী মোল্লার স্ত্রী। মায়ের মারা যাওয়ার খবর পেয়ে ছেলে-মেয়ে এবং তার স্বজনরা মরদেহ নিতে এগিয়ে আসেনি। রাস্তায় লাশ পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে এলাকার লোকজনও সরে যান। তারা লাশের ধারে কাছেও আসেননি।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম এবং স্থানীয় হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের ৩০ জন সদস্য। পরে স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে রাত দেড়টার দিকে মরদেহ থেকে নমুনা সংগ্রহ করেন। পরে হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশনের কর্মীরা মৃত নারীর মরদেহ দাফনের আয়োজন করেন।

এলাকাবাসী জানান, মৃত মহিলা আমিরুন নেছা টঙ্গীর আউচপাড়া এলাকায় নিজ বাড়িতে একা বসবাস করতেন।

ছেলে-মেয়েরা কেউই এখানে থাকেন না। মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়ির সামনে থাকা একটি ওষুধের দোকানে রক্তচাপ মাপতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি মারা যান। এলাকাবাসী ও স্বজনরা মৃত্যুর খবর পেয়েও করোনাভাইরাস রয়েছে এমন সন্দেহে লাশ গ্রহণ করতে আসেননি কেউ। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় আইইডিসিআর’র সদস্যরা নমুনা সংগ্রহ করে নিয়ে যান। গতকাল বুধবার সকালে ওই মহিলার লাশ স্থানীয় খাঁপাড়া এলাকায় একটি কবরস্থানে দাফন করা হয়।

টঙ্গী পশ্চিম থানা পুলিশের ওসি এমদাদুল হক জানান, মৃত মহিলার বয়স (৫০)। আমার ধারণা হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হয়। তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। মৃত মহিলার ছেলে-মেয়েরা খবর পেয়েও লাশ গ্রহণ করেনি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সূত্র: মানবজমিন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments