শনিবার, ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়টঙ্গীতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন
spot_img
spot_img

টঙ্গীতে রেস্তোরাঁয় ভয়াবহ আগুন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে এক রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে রেস্তোরাঁয় আসবাবপত্রসহ মালামাল পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

গতকাল রোববার দিবাগত রাতে টঙ্গীর কলেজগেট এলাকায় পাইলট স্কুল অ্যান্ড গালর্স কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় তামিম নামে ওই রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মার্কেটের দোকানি জামাল হোসেন জানান, রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে ওই রেস্তোরাঁয় হঠাৎ আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। রেস্তোরাঁটি বাঁশ ও কাঠ দিয়ে সজ্জিত হওয়ায় আগুনের তীব্রতা বেশি হয়।

খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মার্কেটের নিচতলার ফল দোকানি আবুল হোসেন বলেন, আগুনের তীব্রতা দেখে আমরা আতঙ্কিত হয়ে পড়ি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মো. ইকবাল হাসান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। আমাদের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments