
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর আজ কমেছে ৭ দশমিক ৮৬ শতাংশ। কোম্পানিটি ৩৩৮ বারে ১২ লাখ ৩৬ হাজার ৪০০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৯০ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর আজ কমেছে ৪ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭৭৭ বারে ৬ লাখ ৯৩ হাজার ১৯৭টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৪৪ লাখ ৬০ হাজার টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর আজ কমেছে ৩ দশমিক ৬৩ শতাংশ। কোম্পানিটি ১৩ বারে ১ হাজার ৩৭৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭০ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – নিউ লাইনের ৩.২৯ শতাংশ, বাংলাদেশ সাবমেরিনের ৩.২৫ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৩.২৪ শতাংশ, এনভয় টেক্সটাইলসের ৩.০৪ শতাংশ, এমজেএল বাংলাদেশের ২.৯৬ শতাংশ, একমি পেস্টিসাইডের ২.৭১ শতাংশ এবং ওয়ান ব্যাংকের ২.৬০ শতাংশ কমেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments