রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন‘টাইগার ৩’র পর নতুন ছবির কথা জানালেন সালমান
spot_img
spot_img

‘টাইগার ৩’র পর নতুন ছবির কথা জানালেন সালমান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ‘টাইগার ৩’ দিয়ে একেবারে চেনা দমে ফিরেছেন সালমান খান। ১২ নভেম্বর দেওয়ালি উপলক্ষে মুক্তি পায় ছবিটি। মনীশ শর্মা পরিচালিত এই ছবিতে আবার সালমান আর ক্যাটরিনার রসায়ন সিনেমাপ্রেমীদের হৃদয় জয় করেছে। ‘টাইগার থ্রি’-র সফলতার পর সালমান খান তার পরবর্তী ছবির প্রস্তুতিতে নেমে পড়েছেন। সম্প্রতি এই ছবি সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম ‘জুম’-এর সঙ্গে সাক্ষাৎকারে তাঁর আগামী ছবির নাম জানিয়েছেন বলিউড ভাইজান। সালমান খানের পরবর্তী ছবির নাম ‘দ্য বুল’। এতে সালমানকে আধা সামরিক এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।

ছবিটি প্রযোজনা করবে ধর্মা প্রোডাকশন। এই ছবির মাধ্যমে করণ জোহর আর সালমান দীর্ঘ ২৫ বছর পর একসঙ্গে কাজ করতে চলেছেন। ১৯৯৮ সালে তাঁরা ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সালমান-করণ। করণের এই ছবিতে সালমান ক্যামিও হিসেবে উপস্থিত ছিলেন।

৩০০ কোটি রুপির মোটা বাজেটে নির্মিত হয়েছে ‘টাইগার ৩’। এটি পরিচালনা করেছেন মনীশ শর্মা। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের পঞ্চম ছবি এটি। এর আগে ধারাবাহিকভাবে মুক্তি পেয়েছিল ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ ও ‘পাঠান’। এই ছবিতে সালমান খানের সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফ ও ইমরান হাশমি।

এছাড়া সালমান খানের হাতে আরও অনেক প্রকল্প আছে। তাকে আগামী দিনে ‘দাবাং’ ছবির পরবর্তী সিক্যুয়েলে, ‘কিক’-এর সিক্যুয়েলে, আর সুরজ বরজাতিয়ার ‘প্রেম কি শাদি’সহ আরও কিছু ছবিতে দেখা যাবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments