
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আর এ কে সিরামিক্স বিডি লিমিটেড এবং বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ধীন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) এর যৌথ উদ্যোগে দক্ষ নির্মাণ শ্রমিক তৈরীর লক্ষে “টাইলস ফিটিং এবং পরিবেশ বান্ধব কনক্রিট ব্লক গাঁথুনি” শীর্ষক নির্মাণ কর্মীদের বছর ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করা হয়েছে। চলতি বছর ২০২২-এ মোট ২৪টি কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রতিটি কর্মশালায় ৪০জন করে নির্মাণ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা শেষে প্রত্যেক নির্মাণকর্মীকে এইচবিআরআই কর্তৃক সার্টিফিকেট প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আশরাফুল আলম, মহাপরিচালক, এইচবিআরআই, জনাব সাধন কুমার দে, সিওও এন্ড সিএফও, আর এ কে সিরামিক্স বিডি লিমিটেড, এস এম আরাফাতুর রহমান, হেড অব মার্কেটিং, আর এ কে সিরামিক্স বিডি লিমিটেড এবং জনাব নাফিজুর রহমান, প্রিন্সিপাল রিসার্চ অফিসার, এইচবিআরআই।
উক্ত অনুষ্ঠানে এইচবিআরআই এর মহাপরিচালক জনাব মোঃ আশরাফুল আলম” দক্ষ নির্মাণ কর্মী প্রশিক্ষণের এই উদ্যোগে সাথে থাকার জন্য আর এ কে সিরামিক্স-কে ধন্যবাদ জানান। সেই সাথে আর এ কে সিরামিক্স-এর সিওও এন্ড সিএফও জনাব সাধন কুমার দে বলেন “সরকারি প্রতিষ্ঠান এইচবিআরআই এর সাথে নির্মাণ কর্মীদের দক্ষ ভাবে গড়ে তোলার কর্মশালার আয়োজন করতেপেরে আমরা গর্বিত”
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments