
এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৩৭.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯.৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৫৪.৮৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮৩.৭১ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ৩৪৬ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ৪১৭ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩০ কোটি ৯৯ লাখ ১২ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৫.৮৪ পয়েন্ট বেড়েছে অবস্থান করছে ১১ হাজার ৬০৬.৭১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৫ শতাংশ বা ৪.১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৩.৯২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৫ লাখ ৫৮ হাজার ৩০৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এমএইচ
























Recent Comments