ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২ অক্টোবর, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ৩০.৮৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৮.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৭২.৯৩ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৭.৬০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৪.৬২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৮৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ৭ লাখ ১৯ হাজার ৭৩২টি শেয়ার ১ লাখ ২০ হাজার ২০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৫ কোটি ৯৩ লাখ ৭১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ১ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩১ শতাংশ বা ১৯.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৬৪.৯০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭৩৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৫.৬৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩৭টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয় ১৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১২.২৫ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৮ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬১৩টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ৯৪০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৩১ কোটি ৯৩ লাখ ১৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬৫ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৬ শতাংশ বা ১১.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭২.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১১ কোটি ৪৭ লাখ ৮৪ হাজার ৪১ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ১০ লাখ ৩৮ হাজার ১২৮ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৬২ লাখ ৫৪ হাজার ৮৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments