সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণটানা পতনের পর উত্থান
spot_img
spot_img

টানা পতনের পর উত্থান

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ১৯ ডিসেম্বর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে ২৭.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ১৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৯.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬১.০২ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৯৯.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে বেড়েছে ৯৩টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৭.২৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৭৪ লাখ ৪০ হাজার ৫২০টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ১০১ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২১ কোটি ৮৪ লাখ ৭৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৫.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৬ হাজার ২৫১.১৬ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬২.৭৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩.৯২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৯৭.৫৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় বেড়েছে ৪৮টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয় ১৫৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৪.৮৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ২০ লাখ ৮৩ হাজার ৩৭৮টি শেয়ার ১ লাখ ৪১ হাজার ৬৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৪ কোটি ৯২ লাখ ৭২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৬ কোটি ৯২ লাখ ৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ২৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৭২.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৫টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৯ লাখ ৩২ হাজার ৯৯৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৩০ লাখ ৮৩ হাজার ২৩১ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫ কোটি ৮ লাখ ৪৯ হাজার ৭৬২ টাকা।

 

ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments